• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৫

এতিমখানায় দুপুরের খাবার ও দোয়ার আয়োজন

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : চট্টগ্রাম শেরশাহ  এলাকায় শাহ আমানিয়া এতিম খানায় এতিমদের জন্য শুক্রবার দুপুরে খানার আয়োজন ও মানবিক করিমের স্ত্রী ও সন্তানের সুস্থতার মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

২৬ সেপ্টেম্বর (শুক্রবার) চট্টগ্রাম শেরশাহ এলাকায় শাহ আমানিয়া এতিম খানায় এতিমদের জন্য শুক্রবার দুপুরে খানা ও দোয়ার আয়োজন করে মানবিক করিম টিম।

এতে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলার কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা আব্দুল  করিম।
আরো উপস্থিত ছিলেন,  বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ হোসেন জুয়েল, সুবর্ণ চরের কৃতি সন্তান জাহাঙ্গির হোসেন, শহিদুল ইসলাম, মোঃ  হানিফ, মোঃ পারভেজ এতে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সুমন মোল্লা মোহাম্মদ আলম মেহেদী হাসান বাদল আব্দুল কারী সহ আরও অনেকে, মানবিক করিম ভবিষ্যতে এতিমখানায় সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

গত ১৫ দিন ধরে মানবিক আব্দুল করিমের স্ত্রী গুরুত্বর অসুস্থ হয়ে চট্রগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং তার মেয়ে সন্তান ও একই হাসপাতালে ভর্তি ছিলো পরে সকলের দোয়ায় সুস্থ হয়ে বর্তমানে বাসাতেই রয়েছেন তারা। আব্দুল করিম তার স্ত্রী সন্তানের সুস্থতায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

দীর্ঘদিন ধরে মানবিক আব্দুল করিম চট্রগ্রামে অবস্থিত সুবর্ণচর তথা নোয়াখালী যে কোন অসহায় মানুষের সেবা প্রদানসহ নানা সেবা মূলক কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন