
উপজেলার প্রতিনিধি, কবিরহাট : কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে চাঁদা না দেয়া প্রবাসীর ওপর হামলার ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে উপজেলার কবিরহাট থানার সামনের সোনাপুর-বসুরহাট আঞ্চলিক মহাসড়কে হামলার শিকার ভুক্তভোগী ওমান প্রবাসী, স্বজন ও অন্যান্য ভুক্তভোগী এলাকাবাসী এ মানববন্ধন কর্মসুচি পালন করেন।
এসময় মানববন্ধনে অংশ গ্রহনকারী ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিএনপি নেতা আলাউদ্দিন, মহিন উদ্দিন, আবুল কাশেম সহ তার সহযোগীরা মিলে।
গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার ওমান প্রবাসী শহীদুল্লাহর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে, প্রবাসী শহীদুল্লাহ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বেদম মারধর করে। এছাড়াও এই চাঁদাবাজরা এলাকার লোকজন থেকে যখন তখন যে কোন কাজে কর্মে চাদাঁ দাবী করে। চাঁদা না দিলে মারধর সহ নানা নির্যাতন করে হত্যার হুমকিও দেয়। ভুক্তভুগীরা প্রশাসনের কাছে বিচার চেয়ে এ মানববন্ধন পালন করছেন বলে জানান তারা।
এ বিষয়ে কবিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :