• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সেনবাগে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পুকুরের পানিতে ডুবে মোঃ জাকির হোসেন (১০) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মোঃ জাকির হোসেন উপজেলার অজুর্নতলা ইউপির উত্তর গোরকাটা গ্রামের মোঃ শাহীনের ছেলে ও সেনবাগ ইসলামী কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেনীর ছাত্র ছিল সে।

জানাগেছে, নানার দেওয়া উপহারের বাইসাইকেল চালিয়ে উত্তর গোরকাটা গ্রাম থেকে নানার বাড়ি বাতাকান্দি যাচ্ছিল মোঃ জারিফ হোসেন। পথে মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলটিসহ সে রাস্তার পাশ্ববর্তী একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পুকুরের পানিতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের বাতাকান্দি কালা মিয়া ডাক্তার বাড়িতে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন