• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যুবদলের শুভেচ্ছা বিনিময়

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা যুবদল ও বসুরহাট পৌরসভা যুবদলের নির্দেশে ১নং সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে শ্রী শ্রী শান্তিকালী মন্দির কর্তৃপক্ষের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলার সরকার দিঘী শ্রী শ্রী শান্তিকালী মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য ইয়াসিন দোপাদার, ৪নং ওয়ার্ড যুবদল নেতা আলমগীর হোসেন রাজু, ইউছুপ হোসেন সজিব, পারভেজ রানা, আবু তাহের, আবদুল মোতালেব সাগর, মো. খলিল এবং নিজাম উদ্দিন রাকিব।

উপস্থিত নেতারা বলেন, মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ জন স্বেচ্ছাসেবক সার্বক্ষণিকভাবে পাহারা দাওয়ার দায়িত্বে নিয়োজিত থাকবে, যাতে পূজার সব আয়োজন শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন হয়।

মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয়রা যুবদলের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, “এ ধরনের সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।”

যুবদল নেতারা বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেন রবিবার সন্ধ্যার উৎসবের আনন্দ শান্তি ও সৌহার্দ্যের সঙ্গে উদযাপন করতে পারে—এটাই আমাদের মূল লক্ষ্য।

এই শুভেচ্ছা বিনিময় ও পাহারা ব্যবস্থা এলাকার মানুষদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করেছে।

আরও পড়ুন