• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র মানি না – শামিম

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া সংবাদদাতা : দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এর আগমন উপলক্ষে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে একটি সুশৃঙ্খল ও বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪টায় পৌরসভার প্রধান সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। তারা প্ল্যাকার্ড, ব্যানার ও পতাকা হাতে জননেতা শামীমের প্রতি সমর্থন প্রকাশ করেন।

মিছিল শেষে উপজেলা সদরে এক সংক্ষিপ্ত সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা  ছাত্রদলের নেতারা বলেন, মাহবুবুর রহমান শামীমের নেতৃত্ব ও দিকনির্দেশনা ছাত্রদলকে নতুন উদ্দীপনা দিচ্ছে। তার আগমন সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

সভায় হাতিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াজ মাহমুদ বলেন,“শামীম ভাইয়ের নেতৃত্ব আমাদেরকে নতুন উদ্যম দিয়েছে। আমরা প্রতিজ্ঞা করছি ছাত্রদলকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখব।
পৌরসভা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম দুঃখু যোগ করে বলেন,“শামীম ভাই শুধু আমাদের নেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। তার নেতৃত্বে ছাত্রদল আরও সংগঠিত হয়ে জনগণের পাশে দাঁড়াতে সক্ষম হবে।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা মাহবুবুর রহমান শামীম বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল সবসময় জনগণের পাশে থাকবে। ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখে, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রথম সোচ্চার হয় ছাত্রদল এবং গণতান্ত্রিক আন্দোলনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, “বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র মানি না, তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র এই

ষড়যন্ত্র আমরা মানি না। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে ছাত্রদল দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাবে।
স্থানীয়রা জানান, এই আয়োজন ছাত্রদলের ঐক্যবদ্ধ ভাবমূর্তি ও শামীমের প্রতি সমর্থনকে আরও দৃঢ় করেছে। আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচি ছাত্রদলকে স্থানীয় পর্যায়ে আরও সক্রিয় ও জনমুখী কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে।
শুভেচ্ছা মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুন