
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, আন্তর্জাতিক ব্যবসায়ী, জাতীয় রাজনীতিবিদ ও হাতিয়া উপজেলা বিএনপির উপদেষ্টা, আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেছেন— “জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত হাতিয়াবাসীর পাশে থাকবো।
সোমবার বিকেলে বয়ারচর হাতিয়া বাজার জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
হাতিয়ার মানুষ শান্তিপ্রিয়, তাই এ জনপদকে অশান্ত হতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে জনগণ সন্ত্রাসীদের লাল কার্ড দেখাবে।
চাঁদাবাজ, অস্ত্রবাজ, বনদস্যু, জলদস্যু ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। তবে আইন কেউ নিজের হাতে নেবে না, এ ব্যাপারে কর্মী-সমর্থকদের সতর্ক থাকতে হবে।
প্রকৌশলী ফজলুল আজিম বলেন, দেশের মতো হাতিয়ারও এখন নির্বাচনের দ্বারপ্রান্তে। গত সতের বছর ধরে মানুষ ভোটের অধিকার ফেরত পেতে সংগ্রাম করছে। জনগণ সর্বদলীয় অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। কিন্তু দেশে সুবিচারের জায়গা এখন অবিচারে রূপ নিয়েছে।
তার দাবি, ক্ষমতাসীন দলের ফ্যাসিস্ট আচরণে প্রশাসন স্থবির হয়ে পড়েছে, আর সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
তিনি আরও বলেন, “আমি হাতিয়ার সন্তান হিসেবে গর্বিত। হাতিয়ার আজ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত। তবুও উন্নয়নের অনেক কাজ বাকি। আধুনিক সুবিধা থেকে বঞ্চিত হাতিয়াবাসীর ভাগ্য উন্নয়নে আরও কাজ করতে হবে।
শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস এলাকায় না থাকলেও তিনি জানান, প্রতিদিন ফোনে মানুষের খোঁজ নিয়েছেন এবং অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।
জনসভা ঘিরে ব্যাপক উপস্থিতি সকালে থেকেই নলেরচর, কেয়ারিংচর, আজিমনগর, থানারহাট, দরবেশ বাজার, জোড়খালী, টাংকিঘাট, মোরসেদ বাজার, ভূমিহীন বাজারসহ বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ হেঁটে সভাস্থলে সমবেত হন। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সভায় বক্তব্য দেন আরও—মোহাম্মদ ফারহান আজিম (জ্যেষ্ঠ পুত্র)
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার মোঃ আবুল কালাম
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার হোসেন স্বপন
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল উদ্দিন রাশেদ
পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আব্দুর রহিম
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন
সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান
সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম, মিজানুর রহমান
বিএনপি নেতা মোঃ ফরিদ উদ্দিন ও নলেরচর বিএনপি নেতা মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।
নির্বাচন ঘিরে কর্মপরিকল্পনা আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজিম দলীয় নেতাকর্মীদের এখন থেকেই মাঠে সক্রিয় হয়ে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :