• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি, নিজের ভাগ্য নয়” – আবদুল হান্নান মাসউদ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হাতিয়ার কৃতি সন্তান জনাব আবদুল হান্নান মাসউদ বলেছেন, “আমি এখানে এসেছি এই দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করতে। নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য নয়, আমি এসেছি হাতিয়ার মানুষের উন্নয়নের জন্য।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়ার আফাজিয়া বাজারে আয়োজিত ঐক্য ও সংহতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হান্নান মাসউদ বলেন, “হাতিয়ার নদীভাঙনের ইতিহাস প্রায় ৬০ বছরের পুরনো। অথচ এই দীর্ঘ সময়ে কেউ এ সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেয়নি। কিলোমিটারের পর কিলোমিটার ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়েছে, নিঃস্ব হয়েছে। অথচ রাজনীতির নামে অনেকেই এই অসহায় মানুষদের দুর্দশাকে ব্যবসা ও চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের দেখিয়ে টাকা এনেছে, মেরে খেয়েছে। ভূমিহীন মানুষের নামে হাজার হাজার একর জমি নিজেদের দখলে নিয়েছে। কিন্তু হাতিয়ার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। উন্নতি হয়েছে শুধু সেইসব গলাবাজদের।”

তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই দ্বীপের মানুষের ন্যায্য অধিকার আদায়ে আমি নিরলসভাবে কাজ করবো। হাতিয়ার ভূমিহীন ও নদীভাঙন কবলিত মানুষের জন্য প্রকৃত সমাধান খুঁজে বের করা হবে।

হান্নান মাসউদ বলেন, “আমি এই হাতিয়ার রাজনীতিতে আসার কথা ছিল না। আমি আপনাদের কাতারে দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শোনার কথা ছিল। আমি আপনাদের কাতারের মানুষ। কিন্তু ভাগ্যের টানে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। তারপরও আমি আপনাদের দুঃখ-দুর্দশা ভুলে যাইনি। আপনাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দ্বীপকে এগিয়ে নেবো, ইনশাআল্লাহ।
আফাজিয়া বাজারের এ সমাবেশে হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দিন, ওয়ারেন্ট অফিসার শাহেদ উদ্দিন, এনসিপি নেতা ইউছুপ, বাগছাসের কেন্দ্রীয় নে

তা হাফিজসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা হাতিয়ার উন্নয়ন ও নদীভাঙন সমস্যার সমাধানে আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন