• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ অক্টোবর, ২০২৫

দাগনভূঞায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে পালিত

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা : দাগনভূঞা উপজেলায় আন্তর্জাতিক  প্রবীণ দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে উপজেলা প্রবীণ কল্যাণ সমিতির আয়োজনে ও উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম।

প্রবীণ কল্যাণ সমিতির সহ সভাপতি মোঃ আবুল ফরাহ এর সভাপতিত্বে ও প্রবীণ কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্য ও বিআরডিবি চেয়ারম্যান নজির আহাম্মদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. মো. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, আরও বক্তব্য রাখেন সহ সভাপতি মাষ্টার খুরশিদ আলম, যুগ্ম মহাসচিব মোঃ জসিম, সদস্য খাজা মোঃ জসিম উদ্দিন। এছাড়াও গণমাধ্যমকর্মী ও সমিতির সদস্যবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণদেরকে সমাজের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গণ্য করার আহ্বান জানান। সকলেই প্রবীণদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ আমরাও দিন দিন প্রবীণের পথে হাটছি আর আজকের প্রবীণ ব্যাক্তিরা এই সমাজের মূল ভিত্তি। কেন না আজ যারা প্রবীণ তারা নিজের হাতে এই সমাজকে গঠন করেছেন। তারা সুন্দরভাবে এই সমাজকে গঠন না করলে আজ আমরা এত সুন্দর সমাজ পেতাম না।

আরও পড়ুন