• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ অক্টোবর, ২০২৫

চাটখিল শংকরপুরে কিডনি জনিত রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিলেন মানবতার ফেরিওয়ালা ব্রিটিশ নাগরিক অনামিকা আজম

দেশের প্রত্যেকটি জেলায় মানবতার কল্যাণে কাজ করছেন অনামিকা আজম- অনামিকা আজম ফাউন্ডেশন এর অঙ্গীকার- সমাজের সুবিধাবঞ্চিতরা হারাবে না তাদের অধিকার-

নোয়াখালীর চাটখিল উপজেলার শংকরপুরে লিপি আক্তার নামের এক অসহায় নারীকে কিডনী সমস্যা জনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর মগবাজারে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অর্থের অভাবে ব্যয়বহুল চিকিৎসার ব্যায়ভার বহন করা তার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।এমন পরিস্থিতিতে তার খোঁজ পেয়ে পাশে দাঁড়ান মানবতার ফেরিওয়ালা মমতাময়ী নারী অনামিকা আজম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অনামিকা আজম।অত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মানবতার সেবায় এই শ্লোগানে কাজ করছেন অনামিকা আজম ফাউন্ডেশন_ সুদূর ইংল্যান্ড থেকে নিজস্ব অর্থায়নে দেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায়, অনাথ, প্রতিবন্ধী, ক্যান্সার আক্রান্ত ও বিভিন্ন সমস্যা জনিত রোগীদের জন্য আর্থিক সহায়তা সহ বিভিন্ন ধরনের ফল ফ্রুট ইত্যাদি জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবক কর্মী দিয়ে,

মানবতার ফেরিওয়ালা ব্রিটিশ নাগরিক অনামিকা আজম এছাড়াও চাটখিল সোনাইমুড়ি, নোয়াখালী জেলা সহ কুমিল্লা চাঁপাইনবাবগঞ্জ লক্ষ্মীপুর, সিলেট ,ফেনী ,ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ দেশের আরো অনেকগুলো জেলাতে বিভিন্ন সমস্যার জনিত ব্যক্তিদের সাথে ভার্চুয়ালি কথা বলে সহযোগিতা করেন। অনামিকা আজম আমাদেরকে বলেন তিনি মহান আল্লাহ তায়ালাকে খুশি করার জন্য তার এই কার্যক্রম শুরু করেন গত বছর ছয় বছর থেকে,

তিনি করোনা কালীন সময়ে বাংলাদেশে ছিলেন, তখন মানুষের দুঃখ কষ্ট দেখে নিজের নামে একটি ফাউন্ডেশন খুলেছেন তিনি, তার বাবার রুহের আত্মার মাগফেরাত কামনায় এবং নিজেকে প্রতিষ্ঠিত একজন নারী হিসেবে সমাজের প্রতিষ্ঠিত করতে চান তিনি, তার পিতা শহীদ আলী আজম খোকা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, পিতার স্বপ্ন বাস্তবায়নের এই কাজগুলো তিনি ইংল্যান্ডে বসে অনলাইন ভার্চুয়ালি মিটিং করে স্বেচ্ছাসেবক কর্মীদের দিয়ে সামাজিক কাজগুলো করে যাচ্ছেন ।

আরও পড়ুন