• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৭ এপ্রিল, ২০২৩

সুবর্ণচরে চাঁদা না পেয়ে যুবককে ছুরিকাঘাত, আটক ২ 

সুবর্ণচরে প্রতিনিধি : সুবর্ণচরে চাঁদা না পেয়ে ও পূর্ব শত্রুতার জের ধরে যুবককে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 এ সময় যুবকের কাছ থেকে নগদ টাকা লুট ও হোন্ডা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় আহতের বড় ভাই ইউপি সদস্য শাহজাহান ১১ জনকে আসামি করে চরজব্বর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
 অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী হেলাল ও সামছুউদ্দিন নামের দুই জনকে আটক করে চরজব্বর থানা  পুলিশ।
সোমবার রাতে  চরজব্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সমিতির বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহত যুবকের নাম জিয়াউর রহমান (২৬)। সে  উত্তর ব্যাগ্যা গ্রামের মৃত ইব্রাহিমের পুত্র ও চরজব্বর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাহজাহান এর ছোট ভাই। আহত জিয়াউর রহমানের অবস্থা আশংকাজনক বলে বাদী করেন তার ভাই ছাত্রলীগ নেতা লোকমান হোসেন সাগর।
এজাহারভুক্ত আসামীরা হলেন, উত্তর ব্যাগ্যা গ্রামের মৃত গোলাপের রহমানের পুত্র ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আজাদ(৪৮), নিজাম উদ্দিনের পুত্র নাজিম (৩০), মৃত ছিদ্দিক উল্যাহর পুত্র রাসেদ (৩০), রিদন (২৫), রবিউল হক মাঝির পুত্র হেলাল (২৮), মৃত মজিবুল হকের পুত্র সামছু উদ্দিন সামছু (৫০),   রুহুল আমিনের পুত্র ফারুক (২৮), মৃত শাহজানের পুত্র হাবিব উল্যাহ (২৮), রায়হান (২৬), , নুর আহম্মদের পুত্র আব্দুর রহিম (২৩), হোরন এর পুত্র জসিম (৩০)।
আহত জিয়াউর রহমানের ভাই ইউপি সদস্য শাহজাহান বলেন, আজাদ গত নির্বাচনে আমার সাথে হেরে গিয়ে এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছি তারা বহুবার আমার এবং আমার পরিবারের ওপর হামলা করার চেষ্টা চালিয়ে আসছিলো, আমার ভাই হারিছ চৌধুরী বাজারের ব্যবসা করার সুবাধে বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবী করে আসছিলো, ঘটনারদিন রাতে জিয়াউর রহমান  বিভিন্ন জায়গায় টাকা কালেকশন শেষে সমিতির বাজার পৌঁছালে অভিযুক্তরা তার কাছে পূনরায় চাঁদা বাদী করে সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে এলোপাতাড়িয়ে পিটিয়ে জখম করে,  পেটের ২ পাশ এবং হাতে ছুরিকাঘাত করে এবং তার সাথে থাকা নগদ টাকা এবং তার ব্যবহারিত মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে  প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে অবস্থা আশংকাজনক দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
 ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আজাদ জানান, তিনি  ঘটনার সাথে জড়িত নয়। তিনি আরো বলেন,  আমি এসে দেখি তারা দুগ্রুপে মধ্যে হাতাহাতি হচ্ছে, এর মধ্যে দোকানের ঝাঁপ পড়ে জিয়াউর আহত হয়।
এ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবী জানান আহত জিয়াউর রহমানের পরিবার ও এলাকাবাসী।
চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট ওমর ফারুক বলেন, কোন অপরাধীকে ছাড় দেয়া হবেনা, যারাই এ ঘটনা ঘটিয়েছে সকলকে এর দায়ভার নিতে হবে, তিনি সঠিক তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেফতারের জন্য সংশ্লিষ্ঠ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব প্রিয় দাশ বলেন, আহত যুবকের ভাই বাদী হয়ে একটি লিখিত এজাহার দায়ের করেন। এরই মধ্যে পুলিশ অভিযান চালিয়ে ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন