
মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : সোনাইমুড়িতে শুক্রবার নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব সিনিয়র এডভোকেট আবদুন নূর দুলাল সোনাইমুড়ি উপজেলার সদরের বাইপাস সড়ক ও বাজারে হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন, নদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিম উদ্দিন, বদল কোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান শেখ দেওটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলম, মহিন উদ্দিন (মহিন), মোঃ জুয়েল, জহির উদ্দিন, বড়ুয়া, আমিশাপাড়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা অপু হাওলাদার, নদনা ইউনিয়ন যুবলীগ নেতা পারভেজ, ইয়াছিন, সোনারপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেল, পৌরসভা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ অসংখ্য নেতা-কর্মী।
আপনার মতামত লিখুন :