প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৮ নভেম্বর, ২০২৩

তৃতীয় দফা অবরোধে জেলা আওয়ামী লীগের বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদক রাজপথে

নিউজ ডেস্ক :
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, সারাদেশের রাজনৈতিক মাঠ উত্তপ্ত। চলছে বিএনপি জামায়াতের তৃতীয় দপা অবরোধ, বিভিন্ন রকম রাজনৈতিক কর্মকান্ডে হামলা ভাঙচুরের অপরাধে বিএনপির বহু নেতাকর্মী গ্রেরেফতার হয়ে কারাগারে। এসবের মধ্যদিয়ে বিএনপি আন্দোলন কর্মসূচি দিয়ে যাচ্ছে।

বিএনপির হরতাল অবরোধের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ্ খান সোহেল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক নাজমুল আলম মঞ্জু ও পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু সহ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে।

জেলায় বিএনপি জামায়াতের নেতাকর্মীদের কোথাও দেখা যায় নাই, তবে আওয়ামী লীগের দাবি তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার করছে। পোশাক শিল্প নিয়েও এবার তারা অপপ্রচার করেছে, অপপ্রচারও তাদের আন্দোলনের ঘৃণ্য কর্মসূচি।

জেলা আওয়ামী লীগের মিছিল শেষে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ্ খান সোহেল বলেন, বিএনপি জামায়াত জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করে না। তারা নিজেদের জন্যে রাজনীতি করে, ফলে দেশ বা জনগণের কোন উন্নয়ন তাদের ভালো লাগে না। দেশে ও জনগণের বিরুদ্ধে তাদের অবস্থান। আমরা বিএনপির অসাংবিধানিক হরতাল অবরোধে দেশের উন্নয়ন ও জনগনের জানমালের ক্ষতি হতে দেবনা।

জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, জনগণ আওয়ামী লীগের সাথে আছে। কারণ জননেত্রী শেখ হাসিনা জনগনের জন্যেই সার্বিক উন্নয়ন করেছেন। আমরা জননেতা ওবায়দুল কাদের ভাইয়ের নির্দেশ মত রাজপথে থেকে জনগণের পাশে থাকবো, যেই কোন অবস্থায়।

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে, নোয়াখালী-৪ আসন সদর-সূবর্ণচরের এমপি ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী উপস্থিত হন। সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়াতের সকল নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার পরামর্শ দেন।

আরও পড়ুন