প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১২ নভেম্বর, ২০২৩

বিএনপি জোট আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে – বেলায়েত হোসেন

মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : বিএনপি জোট আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে, এর বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হতে হবে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন। গতকাল শনিবার বিকেলে চাটখিল উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি আগামীকাল বিএনপি-জামায়েতের ডাকা অবরোধকে না মেনে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও সকল গাড়ি চালকদের গাড়ি চালানোর আহবান জানান।

চাটখিল উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইমরুল চৌধুরী রাসেলের সঞ্চালনায় ও উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও চাটখিল উপজেলা যুবলীগের আহবায়ক পদপ্রার্থী সালাহ উদ্দিন সুমন। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক নুর উদ্দিন উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন প্রমুখ।

এসময়ে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পাটোয়ারী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ আলম সেলিম, খিলপাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নোমান পাটোয়ারী ও সাইফুল ইসলাম, খিলপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজাহান, খিলপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক রিয়াদ মিজি।

আরও পড়ুন