
উপজেলা প্রতিনিধি, সদর : ১৯৭০ সালের ভয়াল সাইক্লোনে ভোলা জেলায় সরকারি হিসাবে ৫ লক্ষ এবং বেসরকারি হিসাবে ১০ লক্ষ মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট শোক র্যালী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১২ নভেম্বর সকালে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জেলা কার্যালয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট কমিটির সদস্য এ্যাডভোকেট ওমর ফারুক। সহকারী পরিচালক ও ইউনিট কর্মকর্তা মোঃ নুরুল করিম ও যুব রেডক্রিসেন্ট সদস্য বৃন্দ।
শোক র্যালীটি নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে, জেলা শহর প্রদক্ষিণ করে রেডক্রিসেন্ট কার্যালয়ে এসে শেষ করে। পরে প্রাণহানির ঘটা মানুষের স্মরণে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত করে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :