
নিউজ ডেস্ক : নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ দপ্তর সম্পাদক সায়েম খানের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ওবায়দুল কাদের।
এর আগে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
জেলার ৬ আসনে মনোয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের তালিকা :
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) এইচ এম ইব্রাহিম এমপি, জাহাঙ্গীর কবির, বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক, জসিম উদ্দিন আরমান।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) মোরশেদ আলম এমপি, লায়ন জাহাঙ্গীর আলম মানিক, আতাউর রহমান ভুঁইয়া মানিক, জাফর আহমেদ চৌধুরী, ডক্টর জামাল উদ্দিন আহমেদ এফসিএ।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আক্তার হোসেন ফয়সাল।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) একরামুল করিম চৌধুরী এমপি, এইচ এম খায়রুল আনাম সেলিম, গোলাম মহিউদ্দিন লাতু, শিহাব উদ্দিন শাহিন।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ) ওবায়েদুল কাদের এমপি।
নোয়াখালী-৬ (হাতিয়া) আয়েশা ফেরদাউস এমপি, মোহাম্মদ আলী, আমিরুল ইসলাম আমির।
আপনার মতামত লিখুন :