
মাহবুবুর রহমান, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার ছয়ানী বাজার এলাকায় অভিযান চালিয়ে ঘুঘু পাখি উদ্ধার করা জেলা বন বিভাগ।
দুপুরে উদ্ধারকৃত আটটি ঘুঘু পাখি বিভাগীয় বন কর্মকর্তা জেলার উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ এ ঘুঘু পাখি গুলো বন বিভাগ কার্যালয়ের সামনে থেকে অবমুক্ত করা হয়।
এর আগে বেগমগঞ্জ উপজেলা গোপন সংবাদের ভিত্তিতে এ ঘুঘু পাখি গুলো উদ্ধার করে। এ সময় বিক্রেতা অভিযানের উপস্থিতি টের পেয়ে ঘুঘু পাখি গুলো রেখে পালিয়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল,সদর রেঞ্জ কর্মকর্তা শেখ কামরুজ্জামান, সিএমও সামদুজ্জোহা, কনসালটেন্ট সুফল প্রকল্প ফরিদ আহমদ সহ অন্যান্য কর্মকর্তারা ।
আপনার মতামত লিখুন :