
উপজেলা প্রতিনিধি, সদর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি হরতাল ও অবরোধের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করা।
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জাহের ও সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার আহ্বায়ক এডভোকেট দেলোয়ার হোসেন মিন্টু সহ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল বলেন, বিএনপি জামায়াত জোটের কর্মসূচি দেখি না, কারণ তারা এখন রাজনীতি করে না। তারা চোরাগুপ্তা হামলা করে, এই জন্য জেলা আওয়ামী লীগ প্রতিদিন রাজপথে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সমাপ্তির পর সবকিছু স্বাভাবিক হলে আমরা ঘরে ফিরবো।
পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, বিএনপি জামায়াত তাদের চরিত্র আবার ফুটিয়ে তুলেছে। তারা প্রধান বিচার পতির বাসভবনে হামলা করে থেমে থাকেনি, তারা আবার আদালতে বোমা বিস্ফোরণ করেছে। তারা যতদিন আন্দোলনের নামে বোমাবাজি সন্ত্রাস নৈরাজ্য করবে, আমরা ততদিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, জননেতা ওবায়দুল কাদের ভাইয়ের দিক-নির্দেশনায় জনগনের যানমাল রক্ষা করতে রাজপথে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ চালিয়ে যাবো।
আপনার মতামত লিখুন :