
উপজেলা প্রতিনিধি, সদর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত হবে। এরই কর্মসূচি অংশ হিসেবে নৌকা মার্কার সমর্থনে জেলা আওয়ামী যুবলীগ, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের কনফারেন্স কক্ষে জেলার এবং কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে, জেলার ওয়ার্ড ইউনিয়ন উপজেলা যুবলীগ নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর শিল্প ও বানিজ্য সম্পাদক মো. আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম আকাশ।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদুল ইসলাম, ডা. সম্রাট নাসের খালেদ, ছায়েফ উদ্দিন শাহজাদা, মো. নুরুল করিম জুয়েল, মো. খিজির হায়াত।
প্রধান বক্তা জেলার যুগ্ম-আহ্বায়ক একরামুল হক বিপ্লব, বিশেষ বক্তা জেলার যুগ্ম-আহ্বায়ক আমিনুল হক মুন্না। বিশেষ বক্তা জেলার যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান শিপন। সভাপতিত্ব করেন জেলার জেলার আহ্বায়ক ইমন ভট্টাচার্য। বর্ধিত সভার সঞ্চালনা করেন জেলার যুগ্ম-আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু।
সভায় বিশেষ অতিথি গণদের বক্তব্যে আলোচনায় ছিলো দলের কর্মীদের সাথে প্রার্থীদের সাথে বিভিন্ন রকম কারণে দূরত্ব থাকতে পারে। ব্যাক্তির সাথে সমস্যা থাকতে পারে, মনের অমিল থাকতে পারে। কিন্তু আমাদের নেত্রীর নির্দেশ তিনি যাকেই নৌকা দিয়েছেন, তার ভোট করে তার জন্য কাজ করে জয়যুক্ত করতে হবে। সবকিছু ভুলে গিয়ে নৌকার পক্ষে কাজ করে শেখ হাসিনার জয় নিশ্চিত করতে হবে, শেখ হাসিনা না থাকলে আমাদের কোন কিছুরই সমাধান হবে না। আমাদেরও কোন মূল্য থাকবে না। সুতরাং সবকিছু ভুলে গিয়ে নৌকার পক্ষে কাজ করে শেখ হাসিনার জয় নিশ্চিত করতে হবে।
সভায় কেন্দ্রীয় যুবলীগের কংগ্রেস প্রেসিডেন্ট শেখ ফজলে সামস পরশ এবং নিখিলের দিকনির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের জন্য জেলা যুবলীগের সকল নেতাকর্মীদের কাজ করার নির্দেশ প্রদান করেন মো. আব্দুল হাই। প্রতিটি উপজেলায় দুইটি করে নির্বাচনি জনসভা, প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও উন্নয়ন প্রচার করার আহ্বান জানান। নৌকার প্রার্থী যেই হোক আর যেমনি হোক, নৌকা মার্কার পক্ষে কট্টর হয়ে জনমত সৃষ্টির জন্যে কাজ করতে হবে এবং নির্বাচন উৎসব মুখর পরিবেশে জনগণের সতস্ফুর্ত অংশ গ্রহণ থাকে একটি অবাদ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন উপহার পায় সেই ভাবে কাজ করতে কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন।
সকল উপজেলা আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দের তাদের বিভিন্ন মতামত প্রকাশ করেন। এই সময় তারা বলেন, নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সহযোগিতায় ও দিকনির্দেশনায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সমৃদ্ধির সুফল জনসচেতনতা সৃষ্টির করে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত করার জন্য কাজ করছেন বলে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :