
উপজেলা প্রতিনিধি, সদর : বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে জেলা শহরে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল হাই, সহ-সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম আকাশ, সদস্য শাহজাদা, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিল্পব, যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু, বেগমগঞ্জ উপজেলা যুবলীগ আহ্বায়ক নুর হোসেন মাসুদসহ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল হাই বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আজকে আমরা প্রত্যেকটি উপজেলাকে নিয়ে বর্ধিত সভা করেছি। আমাদের প্রত্যেকটা উপজেলার নেতৃবৃন্দ নৌকার পক্ষে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যে প্রচার-প্রচারনা করার দরকার তারা সেটা করছে।
তারই ধারাবাহিকতায় আমরা বর্ধিত সভা শেষ করে আমাদের মা-বোন ও পথচারীদেরকে লিফলেট বিরতণ করেছি। উনাদের কাছে দোয়া চেয়েছি। শেখ হাসিনার উন্নয়নের কথা বলেছি। আগামী ৭ তারিখে কেন্দ্রে গিয়ে নৌকা মার্কাকে ভোট দেয়ার আহ্বান করেছি। সবাই যেন ভোট কেন্দ্রে যায়।
আপনার মতামত লিখুন :