প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২৩

বিকল্প রাস্তা না করে সেতু নির্মাণ নেয়াজপুরবাসির মৃত্যু ফাঁদ

উপজেলা প্রতিনিধি, সদর : সদর উপজেলা নেয়াজপুর ইউনিয়ন ও কাদির হানিফ ইউনিয়নের সীমানায় খ্রিষ্টান পাড়া সংলগ্ন ফিরিঙ্গির পোল (ব্রীজ) ভেঙে নূতন ব্রীজের নির্মান কাজ শুরু করে। পুরনো ব্রীজ ভাঙার আগে উপজেলা চেয়ারম্যান এ.কে.এম শামসুদ্দিন জেহান ও দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.এইচ.এম বাহাদুর, রহিম চৌধুরী এলাকাবাসীকে জানান, জনগণের যেন কোন অসুবিধা না হয়, ব্রীজের উত্তর পাশে আরেকটি স্টিলের ব্রীজ স্থাপন করে আপাতত পাশ্ব রাস্তা নির্মান করে দিবেন, যেন একটি এম্বুলেন্স আসাযাওয়া করতে পারে।

তার কয়দিন পরেই যখন, কোন রাস্তা না করে শুধু একটা বিপদজনক স্টিল ব্রিজ নির্মান করে পুরাতন ব্রীজ ভাঙতে আসে এলাকাবাসী বাধা দেয়। সাময়িক ভাঙন বন্ধ করে কয়েকদিন পর আবার বহিরাগত কিছু লোক গিয়ে পুরাতন ব্রীজ ভেঙে ফেলা হয়।

ফলে এখন কোনমতে মানুষ আসা-যাওয়ার মত পথকে (রিকসা যাওয়ার মত পথ) রাস্তা হিসেবে দেখিয়ে ব্রীজের কাজ শুরু করা হয়। এতে করে প্রতিদিন দূর্ঘণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। ঘটছে মারামারির মত ঘটনা, স্থানীয় মানুষের মধ্যে হচ্ছে ঝগড়া বিবাদ, প্রতিদিন কোনা কোন ভাবে কেউ না কেউ আহত হচ্ছে।
সাময়িক ছলাছলের জন্যে যেই রাস্তা দেখানো হচ্ছে, সেটা কোন রাস্তাই নয়। এই নিয়ে কয়েক দফা মারাত্মক মারামারির ঘটনায় পুলিশ গিয়ে সামলাতে হয়েছে। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের কোন দেখা নাই।

এই নিয়ে স্থানীয় লোকজন খুবদ্ধ হওয়ার কারণ, গত দুই মাসে অন্তত ৪০ রুগীকে হাসপাতালে নেওয়ার জন্য এম্বুলেন্স আসতে পারে নাই। যেই রাস্তা আছে, সেটা এই সময় জরাজীর্ণ একটি মৃত্যু ফাঁদ ছাড়া আর কিছুই নয়।

এলাকাবাসী আগামী তিন বছর চলাচলের জন্য পূর্ব নির্ধারিত জায়গায় রাস্তা নির্মান করে এই সকল ঝগড়াঝাঁটি ও মৃত্যু ফাঁদ থেকে বাঁচনোর দাবি জানিয়েছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা প্রশাসনের সহযোগিতা চায়।

আরও পড়ুন