
উপজেলা প্রতিনিধি, সদর : বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘এ সরকার যতই শক্তি প্রয়োগ করুক, যতই অপকৌশল করুক, তাদের শেষ রক্ষা হবে না, পতন অনিবার্য। তাই এই ফ্যাসিস্ট সরকারের কথাবার্তায় বিভ্রান্ত না হয়ে শুধু সরকারের পতনের খবর শুনার জন্য কান পেতে অপেক্ষা করুন।’
বুধবার ২৭ ডিসেম্বর মাইজদীতে অসাংবিধানিক, অনৈতিক, একতরফা, ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন মো. শাহজাহান। লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
মো. শাহজাহান বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এবং প্রহসনের ডামি নির্বাচন বর্জনে মানুষের ভোটাধিকার রক্ষায় যে আন্দোলন সংগ্রাম চলছে সে আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাই।’
এর আগে আজ সকালে তিনি স্ত্রীকে নিয়ে কারাবন্দী নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানান। এরপর তিনি কোর্ট হাজতে বন্দী নেতাকর্মীদের দেখতে যান ও তাদের সাহস যোগান।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, শহর বিএনপির সভাপতি আবু নাসের, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যা রাসেল, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু সাধারণ সম্পাদক আবু হাছান মোহাম্মদ নোমান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরনসহ বিভিন্নস্তরের নেতারা।
আপনার মতামত লিখুন :