প্রকাশিত: 28 September, 2025
সর্বশেষ আপডেট : 28 September, 2025

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসা প্রযুক্তিবিদ আনিছুজ্জামান অসুস্থ্য

উপজেলা প্রতিনিধি, সদর : জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসা প্রযুক্তিবিদ মহাখালী জেনারেল হাসপাতালের ডিরেক্টর  আনিছুজ্জামান মিলন দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন।

আনিছুজ্জামান মিলন  গত ২৩ সেপ্টেম্বর বিকেল ৩ টায় নিজ কর্মস্থল জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে  হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন,  পরে  পরিবারের লোকজন তাকে  গুলশান ইউনাইটেড হাসপাতাল এ জরুরী বিভাগে ভর্তি করেনয পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করার পর হার্টে ব্লক ধরা পড়ে এবং চিকিৎসকদের সিদ্ধান্ত ক্রমে তার হার্টে রিং পড়ানো হয়।

৪ দিন হাসপাতালে চিকিৎসা  শেষে ২৭শে সেপ্টেম্বর তিনি জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের কোর্টারের বাসায় চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা প্রযুক্তিবিদ  আনিছুজ্জামান পরিবার দেশবাসীর কাছে সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।

আরও পড়ুন