প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৪

বেগমগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বেগমগঞ্জের ১৬টি ইউনিয়নের দরিদ্র দুই হাজার কৃষক পরিবারকে বিনামূল্যে কৃষি উপকরণ ও সার বিতরণ করেছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আমিন বাজারে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও পিএলসি চেয়ারম্যান এম এ খাঁন বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ও নোয়াখালীর রিজিওনাল হেড ফরিদ উদ্দিন চৌধুরী ভূঁইয়া, চৌমুহনী শাখার প্রধান মাহবুব জামিল।

এ সময় প্রধান অতিথি উপজেলার ১৬ ইউনিয়নের কৃষকদের জন্য দুই হাজার বস্তা ইউরিয়া সার কৃষক প্রতিনিধিদের হস্তান্তর করেন।

আরও পড়ুন