প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৪

জেলা কারাগারে মাদক মামলার হাজতির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সদর : জেলা কারাগারের আবুল বাশার বাদশা (৪৬) নামের এক মাদক মামলার হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবুল বাশার বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামের গোলাম রহমানের ছেলে। সে মাদক মামলায় গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন।
কারাগার সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে মাদক মামলায় গ্রেপ্তারের পর বাশারকে কারাগারে পাঠানো হয়। হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় তাকে একাধিকবার হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে সুস্থতা অনুভব করায় তাকে কারাগারে নেওয়া হয়। আজ দুপুরে আবারও তিনি অসুস্থ বোধ করলে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন। তিনি ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজতে বন্দী রয়েছেন। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বেগমগঞ্জ থানায় এ মামলা করা হয়।

জেলা কারাগারের ডেপুটি জেলার সৈয়দ মো. জাবেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাদশা হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে তার বুকে ব্যথা উঠত। একাধিকবার তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন