সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৬ মসজিদে ঈদুল আজহা উদযাপন
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৬টি মসজিদে মুসল্লিরা ঈদুল আজহা উদযাপন করেছে।
রোববার সকাল সোয়া ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত জেলার বেগমগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন মসজিদে তারা এই ঈদের নামাজ আদায় করে।
মসজিদ গুলো হলো, সদর উপজেলার পশ্চিম সাহাপুর খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঁগিরী দায়রা শরীফ, সুলতানপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরীফ, হযরত শাহ মোহাম্মদ রশীদিয়া আল কাদিরিয়া দায়রা শরীফ ও বেগমগঞ্জের বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ ও জিরতলী মসজিদ।
এছাড়া খান্দানে কাদেরী তরিকায় আবুল উলাইয়ী গোলাম জাহাঁগীর দায়রা শরীফ সংলগ্ন একই বাড়িতে পাশাপাশি দুইটি পৃথক পৃথক দায়রা শরীফে দুইটি নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :