প্রকাশিত: ৭ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ৭ জুলাই, ২০২৪

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলমকে বিদায় সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, নোয়াখালী সদর: জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা মোহাম্মদ শফিউল আলমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষদ।

জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী অতিথি মোহাম্মদ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বর্তমানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা শারমিন আরা, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারিরা।

এ সময় বক্তাগণ বলেন, বিদায়ী অতিথি দীর্ঘ সাড়ে তিন বছর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আজ বদলীজনিত কারণে বিদায় নিচ্ছেন। তার কমকালীন সময়ে জেলা পরিষদের সকল কর্মকান্ড ছিলো যথেষ্ঠ গতিশীল। আমরা একজন নিবেদিতপ্রাণ, সৎ ও মেধাবী কর্মকর্তাকে বিদায় জানাচ্ছি। একজন দক্ষ, সৎ ও মেধাবী কর্মকর্তা হিসেবে তিনি তার নতুন কর্মস্থল স্থানীয় সরকার মন্ত্রণালয়েও দক্ষতার সাক্ষর রাখবেন।

বক্তাগণ বলেন, যদিও তিনি মাঠ প্রশাসন থেকে চলে যাচ্ছেন কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে বদলী হওয়ার কারণে স্থানীয় সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদের সহযোগিতা করার সুযোগ রয়েছে। তিনি যেখানেই থাকুন না কেন, নোয়াখালীবাসী ওনাকে আপন করে নিয়েছে। আমরাও আশা করবো তিনি যেন আমাদের মনে রাখেন।

পরে জেলা পরিষদদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী প্রেসক্লারের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুসহ জেলা পরিষদ ঠিকাদার কল্যান সমিতি, জেলা পরিষদের সদস্যবর্গ, কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছায় জেলা পরিষদের প্রধান নির্বাহীকে বিদায় জানান।

আরও পড়ুন