প্রকাশিত: 8 July, 2024
সর্বশেষ আপডেট : 8 July, 2024

সদর ও কবিরহাটে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: জেলাজুড়ে চোরাই মোটরসাইকেল চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ বলছে, এ চক্রটি যেখানে যায়, সেখানেই মোটরসাইকেল চুরি করে। শনিবার (৬ জুলাই) রাতে সদর ও কবিরহাট উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লকিয়া গ্রামের আজাদ উদ্দিনের ছেলে ফেরদাউস, একই ইউনিয়নের চর দরবেশ গ্রামের নুর ইসলামের ছেলে মো. নুরুল আমিন (৩৫), একই গ্রামের আবদুল ওহাবের ছেলে আবদুল মালেক (৪০) ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (৩৫)।

জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত বলেন, চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করার সময় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই প্রশিক্ষিত মোটরসাইকেল চোর। যেখানে যায় সেখানেই মোটরসাইকেল চুরি করে তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৭ জুলাই) সকালে আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন