• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ১০ জুলাই, ২০২৪

মাছের পোনা অবমুক্ত করলেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এপেক্স ক্লাব

মোহাম্মদ নাসির উদ্দিন মিরাজ ভূঁইয়া, বেগমগঞ্জ  : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়ন আশরাফুল উলুম মাদ্রাসা এবং এতিম খানার নিজস্ব পুকুরে মাস ব্যাপী কর্মসূচি আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ক্লাবের বর্তমান সভাপতি এপেক্সিয়ান সাখাওয়াত রাসেল।

ক্লাবের সাবেক জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান ডাঃ মোহাম্মদ শরিফুল ইসলাম ও ক্লাব সদস্যদের অর্থায়নে ও উদ্দ্যেগে জাতীয় সম্প্রসারণ পরিচালক এপেক্সিয়ান প্রফেসর মিজানুর রহমানের নির্দেশনায় ও ক্লাবের সেবা পরিচালক এপেক্সিয়ান আবদুল্লাহ আল মামুনের তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব বাংলাদেশর জেলা-৮ সেক্রেটারি এপেক্সিয়ান ইয়াসিন সুমন, উপস্থিত ছিলেন এপেক্সিয়ান ডাঃ হাসিবুর রহমান, আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা।

উল্লেখ্য মাছের চাহিদা পূরণে মাঝব্যাপী এ কর্মসূচি পালন করবে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এপেক্স ক্লাব।

আরও পড়ুন