
উপজেলা প্রতিনিধি, সদর : সারাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনের চলছে, সেই ধারাবাহিকতায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ছাত্র সমাজের নেত্রী মুন তাহার প্রিতি (ম্যাটর্স) বলেন, আমরা কোটা বাতিল চাই না। আমরা চাই ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী এবং মেধার নিক্তিতে মুক্তিযুদ্ধা কোটা (৫%) রেখে যেন কোটা সংস্কার করা হয়। তিনি বলেন, ছাত্র আন্দোলন বাংলাদেশে এই প্রথম নয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন হয় সাধারণ ছাত্রদের নেতৃত্বে। ১৯৬২ সালের শিক্ষা কমিশন আন্দোলনে নেতৃত্ব দেয় এই সাধারণ ছাত্র সমাজ। ১৯৬৯ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। আমরা সেই ইতিহাস ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে দাবি করছি, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযুদ্ধা কোটার ৫-৭ রেখে মেধার ভিক্তিতে আইন করে কোটা সংস্কার করা হোক।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ইব্রাহীম খলিল (ঢাকা বিশ্ববিদ্যালয়) বক্তব্যে বলেন, উন্নত বিশ্বের বহু দেশে কোটা রয়েছে। আমেরিকাতে প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী জন্য ৭% কোটা বরাদ্দ রয়েছে। ইউরোপে ঐ একই রকম প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫% কোটা রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুর রহমান রবিন (এন.জি.সি) বলেন, নোয়াখালী আমরা গত তিনদিন থেকে আমরা আন্দোলন করে আসছি, ছাত্র সমাজের এই আন্দোলনের পুলিশ প্রশাসন, ডিবি, ডিএসবি, এনএসআই সহ সকল প্রশাসনিক কর্মকর্তা আমাদের সহযোগিতা করেছেন।
প্রশ্নের জবাবে আইয়ুব হোসেন (চৌমুহনী কলেজ) বলেন, আমরা চাই মেধার ভিত্তিতে সরকার কোটা সংস্কার করে সংশোধন করতে হবে। না হয় আমরা সাধারণ ছাত্ররা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।
নোয়াখালী প্রেসক্লাব থেকে আন্দোলনকারি ছাত্রছাত্রী ছাত্র সমাজ মিছিল নিয়ে জেলা প্রশাসন কার্যালয়ের দিকে অগ্রসর হয়।
আপনার মতামত লিখুন :