প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৩ জুলাই, ২০২৪

বেগমগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী প্রবাসীর উপর সন্ত্রাসী হামলা

মোহাম্মদ নাসির উদ্দিন মিরাজ ভূঁইয়া, বেগমগঞ্জ : বেগমগঞ্জে এক প্রবাসীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। তার নাম নূর হোসেন।  ওই প্রবাসী মানসিকভাবে অসুস্থ। আমানুল্লাহপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের নূর হোসেন (৩৫) জয় নারায়নপুর গ্রামের কামাল (৪০) কে টাকা ধার দেয়। কামালের কাছে ধার কৃত টাকা চাইলে বুধবার রাতে স্থানীয় এ কে জি সাইদুল হক উচ্চ বিদ্যালয়ের পাশে কোম্পানির দোকানের সামনে নূর হোসেনকে গালমন্দ করে হামলা করে। ষ্স্থানীয়রা বিষয়টি সমাধান করে দিলেও কামাল তার লোক বল নিয়ে এসে আবার হামলা করার চেষ্টা করে।

এই সুযোগে কামালের সাথে পূর্ব শত্রুতার জেরধরে কোয়ারিয়া গ্রামের শাকিল কামালের লোকজনকে মারধর করে  সাগির নামের একজনকে কুপিয়া আহত করে।

সূত্র জানায়,  নূর হোসেন পাওনা টাকা চাওয়ায় কামাল হুমকি-ধমকি দেয়। এক পর্যায়ে তার উপর হামলা চালায়। স্থানীয়রা একত্রিত হয়ে কামালকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

এর যের ধরে বৃহস্পতিবার রাতে কামালের লোকজন নূর হোসেনের গ্রামের বাড়ি কাশিপুরে হামলা করতে যায়। তাকে না পেয়ে তার শ্বশুরবাড়ি গোবিন্দের খিল সওদাগর বাড়িতে হামলা চালায়ি বাড়িঘর আসবাবপত্র ভাঙচুর করে। এই সময় কামালের স্ত্রী শিমু আক্তার নানী শাশুড়ি জাহানারা বেগমকে মেরে হাত ভেঙ্গে দেয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিজে বুদ্ধি প্রতিবন্ধী নূর হোসেনের ছবি দেওয়া হল।

আরও পড়ুন