
উপজেলা প্রতিনিধি, সদর : বাংলাদেশ শিল্পকলা কর্তৃক আয়োজিত অধ্যাপক লিয়াকত আলী লাকী (ডি.জি) পরিকল্পনা দিক নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমির আবদুল মালেক উকিল কমপ্লেক্স অডিটোরিয়ামে মঞ্চায়ন হয় নাটক ‘তরঙ্গভঙ্গ’।
রেপর্টারি নাট্যদলের প্রযোজিত নটকটি রচনা করেন, সৈয়দ ওয়ালীউল্লাহ। পরিকল্পনা, সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন সুবীর মহাজন। জেলা শিল্পকলা একাডেমি এবং লক্ষ্মীনারায়ণপুর থিয়েটার নোয়াখালী সহযোগিতায় জেলার নাট্য কর্মিদের অভিনয়ে অসম্ভব সুন্দর করে সামাজিক অবক্ষয়ের চিত্র ফুটিয়ে তোলে। গত পাঁচ (৫) মাসের অনুশীলনের পর ১৩ জুলাই ২০২৪ রোজ শনিবারে নাটকটি মঞ্চায়ন করা হয়।
নাটকটি মঞ্চায়নে সার্ভিক সহযোগীতা করেন নোয়াখালীর সুযোগ্য জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এবং নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুনাছের মঞ্জু, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট আহ্বায়ক কমিটির আহ্বায়ক এডভোকেট দেলোয়ার হোসেন মিন্টু এবং যুগ্ম-আহবায়ক আলাউদ্দীন সুজন সহ জেলার সংস্কৃতিক অঙ্গনের সকল সাংস্কৃতিক কর্মী নেতা সংগঠক উপস্থিত ছিলেন।
তরঙ্গভঙ্গ নাটকটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত, সুবীর মহাজনের নির্দেশনায় চরিত্র নির্ধারনের কাজে সহযোগিতা করেছেন লক্ষ্মীনারায়ণপুর থিয়েটারের মহাসচিব ফরিদ উদ্দিন মনু। নাটকের চরিত্র অনুযায়ী অভিনয় শিল্পীরা হচ্ছেন, আমেনা (আসামি) শামীমা আক্তার, জজ মিরণ মহিউদ্দিন, ক্যেরানী বাবলু ভূঁইয়া, চাপরাসি কাদের রাসেল, পুলিশ আশ্রাফ বাবু, উকিল অরুণ মজুমদার, আবদুর সত্তার আতিক নাছের, যুবক শামস ইবনে ডিউ, ভিখারিনী- জেরিন ফাহমিদা, আখতারী- ফারজানা আক্তার ডালিয়া, মুতলুব আলী- ইব্রাহিম, হেকিম- সপি, বই বিক্রেতা- নুর নবী নুসাব, জনতা (১) মোহন, জনতা (২) অজি উল্যা নয়ন, জনতা (৩), জনতা (৪) আবদুল মন্নান বাবলু, শ্রোতা (১) আবদুল কাদের, শ্রোতা (২) আবদুল খালেক, শ্রোতা (৩) কচি, শ্রোতা (৪) মনির উদ্দিন।
নাটক শেষ জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন নাটক সমাজের বাস্তবতা তুলে ধরে এবং সাধারণ মানুষের ভুল ত্রুটি সংশোধনের পথে থাকে। তাই নাটক তরঙ্গভঙ্গ আজ এখানে উপস্থিত সকলের বিবেক বুদ্ধি জাগ্রত করাতে প্রেরণা জোগাবে বলে আমরা মনে করি। তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :