
উপজেলা প্রতিনিধি, সদর : জেলা ছাত্রলীগের সভাপতি রুবাইয়েত রহমান আরাফাত এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা বাপ্পির নেতৃত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঢাকা কলেজ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী সবুজ মিয়ার মাগফেরাত কামনায় গায়েবে জানাযায় অনুষ্ঠিত হয়।
১৭ জুলাই বুধবার বিকাল ৬টায় অনুষ্ঠিত জানাযার আগে জেলা ছাত্রলীগের নেতৃত্বে মুক্ত স্কয়ার মঞ্চ থেকে মৌন মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে এই জানাযায় অংশ গ্রহণ করে।
এই সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল হুদা বাপ্পি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। এই উন্নয়ন কে ব্যহত করতে বিএনপি জামায়াত রাজাকার চত্রু বিভিন্ন রকম পায়তারা করছে। আমরা ছাত্রলীগ হওয়ার আগে ছাত্র হয়েছি। ছাত্রছাত্রী ভাই বোনদের বলছি, কোটা সংস্কার হবে আদালতের রায়ের মাধ্যমে। আগামী ৭ আগষ্ট আদালত রায় দেওয়া পর্যন্ত সাধারণ ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলন না করে অপেক্ষা করার আহ্বান জানান।
জেলা ছাত্রলীগের সভাপতি রুবাইয়েত রহমান আরাফাত বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধালীশ। কোটা সংস্কার আন্দোলন করতে হলে আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। আগামী ৭ আগষ্ট মহামান্য আদালত রায় দেওয়ার পর বুঝা যাবে কোটা সংস্কার আইন কি ছাত্রদের পক্ষে নাকি বিরুদ্ধে। আমরাও ছাত্র, ছাত্র না হয়ে আমরা তো ছাত্রলীগ হই নাই, তাই আমি নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে সাধারণ ছাত্রছাত্রীদের বলছি, আপনারা আগামী ৭ আগষ্ট মহামান্য আদালতের রায়ের পর্যন্ত অপেক্ষা করেন।
সাধারণ ছাত্র-ছাত্রীদের কোটা সংস্কার আন্দোলনে সরকারের উন্নয়ন বিরোধী বিএনপি জামায়াত রাজাকার এসে ঢুকেছে। সাধারণ ছাত্রদের আন্দোলন কে তারা তাদের উদ্দেশ্যে ব্যবহার করছে। এই বিষয় আপনারা সচেতন হওয়া জরুরী।
আমরা ঢাকা কলেজ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী সবুজ মিয়ার মাগফেরাত কামনা করে এখন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গায়েবে জানাযায় আদায় করবো এবং এরই সাথে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত হল।
আপনার মতামত লিখুন :