• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৬ জুলাই, ২০২৪

জেলাজুড়ে কারফিউ শিথিলের সময় আরও ১ ঘণ্টা বাড়ল

জেলাজুড়ে শনিবার (২৭ জুলাই) ১৫ ঘণ্টার জন্য (সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত) কারফিউ শিথিল করা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বিষয় নিশ্চিত করেছেন, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আসছে। এজন্য সাধারণ মানুষের জীবন যাত্রা স্বাভাবিক করতে কারফিউ শিথিলের সময় দিন দিন বাড়ানো হচ্ছে। শুক্রবার ১৪ ঘণ্টা শিথিল ছিল। শনিবার আরো এক ঘণ্টা বাড়িয়ে ১৫ ঘণ্টা জন্য কারফিউ শিথিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে সারাদেশের ন্যায় জেলাজুড়ে কারফিউ দেওয়া হয়।

আরও পড়ুন