
উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী – ৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী । উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমি ।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, হাতিয়া থানার ওসি তদন্ত জয়নাল আবেদিন প্রমুখ। মিটিংয়ে চলমান সহিংসতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, মসজিদের ইমামসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :