
মোহাম্মদ নাসির উদ্দিন মিরাজ ভূঁইয়া, বেগমগঞ্জ : বেগমগঞ্জের মিরওয়ারিশপুর মোরশেদিয়া সাঈদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার মাসিক সেমিনার ও হেফজ বিভাগের ছাত্রদের সবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার মাদ্রাসার হলরুমে অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আলী আহমেদ সালমানের সভাপতিত্বে ও আব্দুল হান্নান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুস্তাকুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দারুল আমান ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা শোয়েব আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুরবাগ দারুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু রায়হান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিক শিল্প নগরী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি হাফেজ আহমেদ।
অনুষ্ঠান প্রাণবন্ত করতে কোরআন তেলোয়াত, ইসলামী সংগীত, নাতে রাসুল, গজল প্রতিযোগিতা দেওয়া হয়।
সুন্দর কন্ঠে ইসলামী সংগীত পরিবেশন করেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদুল, ইসলাম, হাফেজ ইকবাল হোসেন, আব্দুল হাই।
কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অংশগ্রহণ করেন তানভীর আব্দুল্লা, দ্বৈত ইসলামী সংগীত পরিবেশন করেন, দলনেতা শরিফুল ইসলাম, আব্দুল্লাহ, আশেক এলাহি, তাহমিদুর রহমান সহ অনেকেই।
অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে উর্দুতে গজল গেয়ে শিশু জামাতের ছোট্ট ছাত্র আব্দুর রহমান সাজিদ।
আপনার মতামত লিখুন :