
উপজেলা প্রতিনিধি, সদর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বীর মুক্তিযোদ্ধা কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনায় পুড়ে চাঁই হয়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র। আন্দোলনের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মিছিল থেকে ২০/২৫ জনের একদল দূর্বৃত্তরা জেলা শহর মাইজদী পাঁচ রাস্তার মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল অফিসে আতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ভিতরে আগুন ধরিয়ে দেয়।
অগ্নিসংযোগের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন উপস্থিত ছিলো না। বীর মুক্তিযোদ্ধা সদর উপজেলা সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা কামাল হোসেন বলেন, আমরা কোন অপরাধ করেনি। কি জন্য কে বা কাহারা আমাদের কার্যালয়ে আগুন ধরিয়ে সব শেষ করে দিয়েছে। অফিসে আগুন দেয়ার ঘটনায় অনেক কষ্ট পেয়েছি। আন্দোলনের দ্বিতীয় দিনে জেলা আওয়ামী লীগ অফিসেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের কর্মীসমর্থকদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানসহ দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আপনার মতামত লিখুন :