প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিজভীর কবর জিয়ারত করলেন – মোঃ শাহজাহান

উপজেলা প্রতিনিধি, সদর : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারত করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ শাহজাহান। শনিবার হাতিয়া উপজেলার আলী বাজারে শায়িত মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পন করেন তিনি। পরে মোঃ শাহজাহান রিজভী পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তার পরিবারকে আর্থিক সহযোগিতা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, হাতিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তানভীর উদ্দিন রাজিব, বিএনপির নেতা এডভোকেট সাহদাৎ হোসেন, জেলা কৃষক দল আহ্বায়ক ভিপি পলাশ, জেলা যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরন, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখুসহ বিএনপি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন