প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ আগস্ট, ২০২৪

আ.লীগ এখনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে বিএনপি কর্মীদের ওপর হামলা করেছে : শাহজাহান

স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান বলেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য এমন কোন বর্বরতম, নিষ্ঠুরতম কাজ নেই যেটা আওয়ামী লীগ সরকার করেনি। নিজেদের দলীয় গুন্ডা বাহিনী দিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এসব অপকর্ম করেও ছাত্র জনতার আন্দোলনের কাছে তারা গায়ের জোরে বেশিদিন টিকে থাকতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনো দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন জায়গায় বিএনপি কর্মীদের ওপর হামলা করেছে অভিযোগ করে মোঃ শাহজাহান বলেন, “কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। এই পরাজিত শক্তি, এই ফ্যাসিবাদী শক্তি, খুনি সরকার আর কোন রকমে মাথা তুলে দাঁড়াতে পারবে না।”

তিনি ছাত্র-জনতার অভ্যুঙ্খান চলাকালে ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মোঃ মিলন, মারুফ হোসেন, সাহাদাত হোসেন,শামিম ও নাজিম সহ আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় নোয়াখালী ৪ আসন থেকে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো: শাহজাহান জানান, ছাত্র গণঅভ্যুঙ্খানে সদর, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় যারা শহিদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গত দুইদিন থেকে তাদের তিনি তাদের পরিবারের খোঁজখবর নিতে যাচ্ছেন।

আরও পড়ুন