প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২ সেপ্টেম্বর, ২০২৪

সদরে বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ডিগনিটি কিটস বিতরণ

উপজেলা প্রতিনিধি, সদর : বন্যায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার ৪নং কাদির হানিফ ইউনিয়নের ১২০ পরিবারের মাঝে কেয়ার বাংলাদেশ এর অর্থায়নে ও ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায়

সোমবার দিনব্যাপী ইউনিয়নের সিরাজ উদ্দিন পুর জামে মসজিদের সামনে, ছাবিদ মিয়া চেয়ারম্যানের বাড়ির সামনে ও পশ্চিম রাজারামপুর জামে মসজিদের সামনে নগদ অর্থ ও ডিগনিটি কিটস বিতরণ করা হয়েছে।

বিতরণ কালে কেয়ার বাংলাদেশ এর হিউম্যানিটেরিয়ান এন্ড ক্লাইমেট একশান এর প্রোগ্রাম কো-অডিনেটের মঈন উদ্দিন আহমেদ, সিনিয়র কমিউনিকেশন অফিসার আসাযুজ্জামান ক্যাপ্টেন, স্ট্যাটিজিক কমিউনিকেশন ম্যানেজার প্রিয়তোষ দাশ, ঢাকা আহছানিয়া মিশন এর ফিল্ড কো- অডিনেটর নাসির উদ্দীন মোহাম্মদ সেলিম, ফিল্ড অফিসার এম. ডি সাইদুর রহমান,সুজন মিত্র উপস্থিত ছিলেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ,বিধবা, প্রতিবন্ধী ও কর্মহীন ১২০ পরিবারকে নগদ ৬ হাজার টাকা ও ডিগনিটি কিটস টুথব্রাশ ৪টা,টুথপেষ্ট ১টা,৪টা লাইফবই সাবান, ৪টা ভিম সাবান,২টা স্যানিটারি প্যাড,১ টা নেইল কাটার,১ টা চিরুনি, ১টা প্যারাসুট তেল প্রদান করা হয়েছে।

আরও পড়ুন