
বিধান ভৌমিক, মাইজদী : গত ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ওয়ান ব্যাংক পিএলসি ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী জেলার বন্যাকবলিত এলাকার ৬৯টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১৬,৫০০ বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে। ব্যাংকের ত্রাণ সমন্বয় কমিটি সহ স্থানীয় শাখা সমুহের কর্মকর্তাবৃন্দের সরাসরি তত্বাবধায়নে দাগন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ, চৌমুহুনী, আমিশাপাড়া, সেনবাগ এর প্রত্যন্ত অঞ্চলের আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করে।
আপনার মতামত লিখুন :