
স্টাফ রিপোর্টার : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেছেন, ‘একাত্তরের পর যেমন বিভিন্ন বিপ্লব-প্রতিবিপ্লব হয়েছে, মহান মুক্তিযুদ্ধকে ব্যার্থ করার চেষ্টা করা হয়েছে ঠিক তেমনি দেশ স্বৈরাচার মুক্ত হবার পর এখনও দেশকে ব্যার্থ করার জন্য পরাজিত শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তিনি শনিবার বিকেলে জেলা শহর মাইজদীর একটি কনভেনশন সেন্টারে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বসে নেই।
ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগানোর চেষ্টা চালাচ্ছে। আমরা তাকে সে সুযোগ দিবো না। ভারতের সাথে বাংলাদেশের জনগণ সম্মান এবং মর্যাদার সম্পর্ক চায়। আমরা চাই শান্তি। ভারত যুদ্ধ লাগাতে চাইলে তা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ভারত যদি আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ লাগাতে চায় আমাদের পাশে ইউরোপ-আমেরিকা আছে।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়ত-গণ অধিকার পরিষদ ছাত্র-জনতা’সহ সকল রাজনৈতিক দল ও শ্রেণি পেশার মানুষ যুগপৎ ভাবে আন্দোলনে অংশ নিয়েছে। আমাদের এবন্ধন অটুট রাখতে হবে। আগামীতে এদেশে জাতীয় সরকার দেশ পরিচালনা করবে। কোন রাজনৈতিক দল যদি আবারও স্বৈরতন্ত্রের বীজ বুনতে চায় তবে এদেশের জনগণ আবারও তাদের প্রতিহত করবে।
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবদুর জাহেরের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির ইসহাক খন্দকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান, জেলা জামায়াতে ইসলামির সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, জেলা গণধিকার পরিষদের আহবায়ক তাজুল ইসলাম’সহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :