প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৪

নোয়াখালীর নতুন ডিসি খন্দকার ইসতিয়াক আহমেদ

SURAJIT BARDHAN

নিউজ ডেস্ক : নোয়াখালীর নতুন ডিসি খন্দকার ইসতিয়াক আহমেদ। তিনি বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব হিসেবে কর্মরত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করা এই কর্মকর্তা গাইবান্ধা জেলা জন্মগ্রহন করেন।

গত ২০ আগস্ট নোয়াখালীর জেলার ডিসি দেওয়ান মোহাম্মদ মাহবুবুর রহমানকে বদলি করা হয়। জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন।

নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসক ২৪ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর প্রশাসনে ব্যাপক রদবদলের মধ্যে নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো।

আরও পড়ুন