প্রকাশিত: 5 January, 2025
সর্বশেষ আপডেট : 5 January, 2025

অনুকূল পরিবেশ হলেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ এখনো আমরা তৈরি করতে পারিনি। অনুকূল পরিবেশ হলে শিগগিরই তিনি দেশে ফিরবেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে ১৫ দিনের লন্ডন সফর থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এই সফরে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। আশা করি, অনুকূল পরিবেশ হলে তিনি শিগগিরই দেশে ফিরবেন।

বিএনপি সব সময় নতুন দলকে স্বাগত জানায় উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, তবে সেটা যেন কিংস পার্টির মতো না হয়। বর্তমানে দেশে যে ফ্যাসিবাদ-বিরোধী ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।

এর আগে গত বছরের নভেম্বরের শেষ দিকে লন্ডন সফরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আরও পড়ুন