প্রকাশিত: 22 September, 2026
সর্বশেষ আপডেট : 22 September, 2026

নোয়াখালী চাটখিলে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

হুমায়ন আকাশ-নোয়াখালী প্রতিনিধি:

ষড়যন্ত্র হয়নি শেষ -রুখে দাঁড়াও বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৫টায় চাটখিল উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভ মিছিলটি চাটখিল উপজেলার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতারা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নেতা-কর্মীদের রাজপথে সজাগ ও সতর্ক থাকতে হবে। সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, যেকোনো চক্রান্ত মোকাবিলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মী রাজপথে প্রস্তুত রয়েছে।
প্রতিবাদ সমাবেশে চাটখিল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আগামীর সব ধরণের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর