প্রকাশিত: 16 September, 2026
সর্বশেষ আপডেট : 16 September, 2026

চাটখিলে যুবদল নেতা সুলতান বাবরের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ, আইনের আওতায় আনার দাবি

হুমায়ন আকাশ নোয়াখালী (চাটখিল) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সুলতান বাবরের বিরুদ্ধে অপপ্রচার ও ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
এক প্রতিবাদী বিবৃতিতে নেতাকর্মীরা জানান, সুলতান বাবর চাটখিল উপজেলা যুবদলের কেন্দ্র অনুমোদিত একজন নিবেদিতপ্রাণ ও রাজপথের লড়াকু সৈনিক। বিগত দিনে দলের জন্য একাধিক মামলা, হামলা ও জেল-জুলুম সহ্য করে তিনি সংগঠনের হাল ধরে রেখেছেন। তার রাজনৈতিক অবস্থান ও সামাজিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তার ছবি বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে। নেতৃবৃন্দ এই নোংরা ষড়যন্ত্রের কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন, মিথ্যা তথ্য ও ভুয়া ছবি ছড়িয়ে রাজপথের নেতাদের দমন করা যাবে না। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান— দ্রুত তদন্তের মাধ্যমে এই চক্রান্তের পেছনে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন

  • চাটখিল এর আরও খবর