প্রকাশিত: 29 July, 2026
সর্বশেষ আপডেট : 29 July, 2026

চাটখিল মোহাম্মদপুর মলংচর ভূঁইয়া বাড়িতে রাতের আঁধারে প্রবাসীর অর্ধশতাধিক গাছ কেটে দিল দুর্বৃত্তরা

হুমায়ন আকাশ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মলংচর এলাকায় রাতের আঁধারে এক প্রবাসীর শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে সাবাড় করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর মলংচর গ্রামের ভূঁইয়া বাড়ির মরহুম আলী আজ্জম ভূঁইয়ার সেজো প্রবাসী মোঃ জাকির হোসেন ভূঁইয়ার রোপণ করা বাগানে এই তছনছ চালানো হয়। পূর্ব শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।
ভুক্তভোগী প্রবাসী জাকির হোসেন ভূঁইয়ার পরিবার জানায় দীর্ঘদিন ধরে কষ্টার্জিত উপার্জনে বসতবাড়ির আশেপাশে ও নিজেদের জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলেন তিনি। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এক এক করে প্রায় অর্ধশতাধিক দেশি-বিদেশি ফলজ ও কাঠের গাছ কেটে গুঁড়িয়ে দেয়। সকালে উঠে বাগানের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন প্রবাসীর পরিবারের সদস্যরা। এতে করে তাদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি প্রবাসীর স্বজনদের।
ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। এলাকাবাসী অবিলম্বে এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন

  • চাটখিল এর আরও খবর