প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ জুলাই, ২০২৬

চাটখিল মোহাম্মদপুর ইউনিয়ন: চেয়ারম্যানপদে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা হাজী আনিস আহমেদ

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:

চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদপুর ইউনিয়ন পূর্ব অঞ্চল বিএনপির আহ্বায়ক হাজী আনিস আহমেদ।এক শুভেচ্ছা বার্তায় হাজী আনিস আহমেদ বলেন, ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি, আসন্ন নির্বাচনে আপনারা একজন সঠিক ও যোগ্য প্রার্থীকে বেছে নেবেন।এলাকা থেকে সব ধরনের অন্যায় ও অপরাধ নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন আমি সবসময় চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদকবিরোধী কর্মকাণ্ডের বিপক্ষে সোচ্চার ছিলাম। অতীতে যেমন আপনাদের পাশে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও একইভাবে আপনাদের অধিকার রক্ষায় পাশে থাকব, ইনশাআল্লাহ।এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, হাজী আনিস আহমেদ ছাত্ররাজনীতি থেকে শুরু করে স্থানীয় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই প্রার্থী ঘোষণার পর ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।আসন্ন ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ভোটারদের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা  হাজী আনিস আহমেদ , তিনি বলেন আমি চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকবিরোধী কর্মকাণ্ডের বিপক্ষে আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা সঠিক প্রার্থী বেছে নিবেন এবং আপনাদের দোয়া ও ভালোবাসা আমার এই পথচলার প্রেরণা।

আরও পড়ুন

  • চাটখিল এর আরও খবর