
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।
আসন্ন চাটখিল পৌরসভা নির্বাচনকে ঘিরে শহরজুড়ে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ও সাধারণ মানুষের মধ্যে চুলচেরা বিশ্লেষণ ইতিমধ্যেই তুঙ্গে। এর মধ্যে তরুণ সমাজ ও তৃণমূলের রাজনীতিতে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন সমির।
ছাত্রজীবনের সফল রাজনীতি ও দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের ওপর ভর করে তিনি এখন চাটখিলের পৌরবাসীর সমর্থন অর্জনে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় রাজনৈতিক সচেতন মহল মনে করছে, তরুণের উদ্দীপনা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রিয়াজ উদ্দিন সমির মেয়র পদে শক্তিশালী একজন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। বিভিন্ন পাড়া-মহল্লা, চা-স্টল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমিরকে ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। স্থানীয় সাধারণ জনগণের একাংশের মতে, পৌরসভার নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, যানজট নিরসন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং একটি মাদকমুক্ত ও আধুনিক পৌরসভা গড়তে রিয়াজ উদ্দিন সমিরের মতো ক্লিন ইমেজের তরুণ নেতৃত্বের প্রয়োজন। নিজের প্রার্থিতার বিষয়ে কথা বলতে গিয়ে রিয়াজ উদ্দিন সমির জানান,আমি রাজনৈতিক জীবন শুরু করার পর থেকেই চাটখিলের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। পৌরবাসীকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং আধুনিক নাগরিক সুবিধা সংবলিত মডেল পৌরসভা উপহার দেওয়াই আমার মূল লক্ষ্য। সাধারণ মানুষ ও তরুণ সমাজ যদি আমার পাশে থাকে, তবে ইনশাআল্লাহ আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। পৌর এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ও সাধারণ ভোটারদের মতে, এবারের নির্বাচনে যোগ্য ও গণমুখী নেতৃত্ব বেছে নিতে চান তারা। আর সে ক্ষেত্রে তরুণ প্রার্থী হিসেবে রিয়াজ উদ্দিন সমিরের জনপ্রিয়তা ও দৃশ্যমান উপস্থিতি তাকে দৌড়ে বেশ খানিকটা এগিয়ে রাখছে। উল্লেখ্য, সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চাটখিল পৌরসভার নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সমীকরণ আরও পরিষ্কার হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :