
চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী ৫নং বদলকোট ইউনিয়ন (দক্ষিণ অঞ্চল) বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি গঠনের প্রস্তুতি চলছে। আর এই কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদটিতে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে অন্যতম শীর্ষ প্রার্থী হিসেবে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন রাজপথের লড়াকু ও তরুণ নেতা দেওয়ান শ্রাবণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।তৃণমূলের আস্থার প্রতীক দেওয়ান শ্রাবণ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেওয়ান শ্রাবণ বিগত দিনে দলের প্রতিটি ক্রান্তিকালে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন থেকে শুরু করে দলের বিভিন্ন কর্মসূচিতে তার বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসিকতা স্থানীয় নেতাকর্মীদের মাঝে তাকে এক নির্ভরযোগ্য সংগঠক হিসেবে পরিচিত করেছে। দলের প্রতি তার আনুগত্য, ত্যাগ এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার মানসিকতার কারণে খুব অল্প সময়ের মধ্যেই তিনি বদলকোট ইউনিয়ন (দক্ষিণ অঞ্চল) বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।নেতাকর্মীদের প্রত্যাশা বদলকোট ইউনিয়ন বিএনপি’র একাধিক প্রবীণ ও তরুণ নেতার মতে বর্তমান সময়ে দলকে সুসংগঠিত করতে এবং তরুণ প্রজন্মকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করতে দেওয়ান শ্রাবণের মতো সৎ, সাহসী ও পরিশ্রমী নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে ইউনিয়নে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূলের ঐক্য আরও সুদৃঢ় হবে।স্থানীয় নেতাকর্মীদের একাংশ মনে করছেন, দলের হাইকমান্ড যদি ত্যাগী ও মাঠপর্যায়ের জনপ্রিয়তাকে মূল্যায়ন করে কমিটি গঠন করে, তবে দেওয়ান শ্রাবণই সাধারণ সম্পাদক পদের জন্য যোগ্যতম ব্যক্তি।আশাবাদী দেওয়ান শ্রাবণ নিজের প্রার্থিতা ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেওয়ান শ্রাবণ বলেন আমি পদের জন্য রাজনীতি করি না, আমি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করছি। দল যদি আমার ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়, তবে আমি বদলকোট ইউনিয়ন দক্ষিণ বিএনপিকে চাটখিলের মধ্যে একটি রোল মডেল এবং দুর্ভেদ্য দুর্গ হিসেবে গড়ে তুলবো। প্রতিটি কর্মীর সুখ-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।বদলকোট ইউনিয়ন দক্ষিণ অঞ্চলের সাধারণ সম্পাদক পদে দেওয়ান শ্রাবণের এই জোরালো আলোচনা এখন চাটখিলের রাজনৈতিক মহলে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। দলের সাধারণ নেতাকর্মীদের প্রত্যাশা, যোগ্যতার সঠিক মূল্যায়নের মাধ্যমে চাটখিল বদলকোট ইউনিয়ন দক্ষিণ বিএনপি পাবে এক সহসী ও শক্তিশালী নেতৃত্ব।
আপনার মতামত লিখুন :