প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ জুলাই, ২০২৬

চাটখিল হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন: চেয়ারম্যানপদে জনপ্রিয়তায় এগিয়ে বিএনপি নেতা বিপুল ইসলাম

হুমায়ন আকাশ- চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

আসন্ন চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। এই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষ ও ভোটারদের মাঝে ব্যাপক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তরুণ সমাজসেবক বিপুল ইসলাম পাটোয়ারী
স্থানীয় সূত্র ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বিপুল ইসলাম পাটোয়ারী দীৰ্ঘদিন ধরে হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো প্রাকৃতিক বিপর্যয় ও সামাজিক কর্মকাণ্ডে তার জোরালো ভূমিকা ছিল চোখে পড়ার মতো। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে তার একটি ক্লিন ইমেজ তৈরি হয়েছে।
ইউনিয়নের একাধিক ভোটার জানান আমরা এমন একজন চেয়ারম্যান চাই যিনি বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন করবেন এবং ইউনিয়নকে মাদকমুক্ত ও শান্তিময় হিসেবে গড়ে তুলবেন। সেই বিবেচনায় বিপুল ইসলাম পাটোয়ারী আমাদের প্রথম পছন্দ।
নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগের বিষয়ে জানতে চাইলে
বিপুল ইসলাম পাটোয়ারী বাংলা টাইমস-ই কে বলেন
আমি পদের লোভে কিংবা ব্যক্তিস্বার্থের জন্য রাজনীতি করি না। হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের আত্মার সম্পর্ক। অবহেলিত এই ইউনিয়নকে একটি মডেল ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দল ও জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তবে আমি জনগণের সেবক হিসেবে আজীবন কাজ করে যাব।
তৃণমূলের নেতাকর্মীদের একাংশ জানান, বিপুল ইসলাম পাটোয়ারী চাটখিল উপজেলা বিএনপির একজন বলিষ্ঠ ও ত্যাগী নেতা। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তার শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া এবং জনপ্রিয়তার কারণে আগামী নির্বাচনে বিপুল ইসলাম পাটোয়ারীর বিজয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন

  • চাটখিল এর আরও খবর